Sylhet Today 24 PRINT

মুজিববর্ষ উপলক্ষে শাবি প্রেসক্লাবের বৃক্ষরোপণ

শাবি প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন 'শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব'র উদ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের পাশে আগর বৃক্ষ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী কবীরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড রাশেদ তালুকদার, আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. আশরাফুল আলম ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জহিরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ক্যাম্পাসের অনেক খালি জায়গাগুলোতে পরিকল্পিতভাবে গাছ লাগালে ক্যাম্পাসের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি গাছগুলোকে নিয়মিত পরিচর্যা করতে হবে। মুজিব শতবর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের এ ধরণের উদ্যোগকে সাধুবাদ জানাই।

বিজ্ঞাপন

প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরান বলেন, বছরব্যাপী আমরা বিভিন্ন প্রোগ্রামের উদ্যোগ নিয়েছিলাম। করোনা মহামারির কারণে আমরা সবগুলো প্রোগ্রাম আয়োজন করতে পারিনি। যেহেতু সরকারিভাবে মুজিব শতবর্ষকে আরো নয় মাস বৃদ্ধি করা হয়েছে। আশাকরি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সকল প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারবো।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সহ-সভাপতি আরাফ আহমদ, কোষাধ্যক্ষ মাসুদ আল রাজি, দপ্তর সম্পাদক জুবায়ের মাহমুদ, কার্যকরী সদস্য জিএম ইমরান, নাজমুল হুদা ও আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.