Sylhet Today 24 PRINT

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ল

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ২০২১ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া আগামী ৩১ ডিসেম্বর ভার্চুয়ালি বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

গত ১২ নভেম্বর আগের ঘোষণায় শিক্ষাপ্রতিষ্ঠানে ঘোষিত ছুটি ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছিল সরকার।

করোনা মহামারীর কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.