Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষে নিহত এক

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাভার্ডভ্যান ও ট্রাকের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তরসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় একটি চা বাগানের কাভার্ডভ্যানের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক জনি মিয়া নিহত হন। আহত হয়েছেন ট্রাকের হেলপার জালাল মিয়া।

বিজ্ঞাপন

জনি মিয়ার বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার পিরোজপুর গ্রামে। জালাল মিয়ার বাড়ি যশোর বারোবাজার এলাকায়।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ইনচার্জ আজিজুল হক রাজন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আহতকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.