জগন্নাথপুর প্রতিনিধি | ১৮ ডিসেম্বর, ২০২০
জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান হারুন।
আজ শুক্রবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, মেয়াদপূর্তিতে ১৬ জানুয়ারি ৬১ পৌর সভার সাথে জগন্নাথপুর পৌরসভার নির্বাচন হবে।