Sylhet Today 24 PRINT

ভাস্কর্যকে ইস্যু করে ষড়যন্ত্রকারীরা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে: পরিবেশ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক  |  ১৮ ডিসেম্বর, ২০২০

বঙ্গবন্ধুকে জাতির কাছ থেকে সরিয়ে রাখতে নানা সময় নানা ধরণের ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধুর ভাষ্কর্য নিয়ে বিতর্ক ও বিরোধীতা তারই অংশ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর ছবি টাকায় ছাপানোর সময়ও এক শ্রেণীর লোক এর বিরোধীতা করেছিল।’

বৃহস্পতিবার রাতে ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাবের বিজয় দিবস ও মুজিব শতবর্ষের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি সদর উদ্দিন আহমদ।

ক্লাবের সহ সভাপতি মো. আবু বক্কর হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বন বিভাগের পরিচালক মো. ইমরান হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসাইন, সহকারী বন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নেতা অধ্যাপক ডা. এম ফয়েজ উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

এর আগে শুরুতে প্রধান অতিথিকে সম্মাননা ও উত্তরীয় পরিয়ে দেন ক্লাব সভাপতি। এরপর বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। পরে ক্লাবের পরিচালনা পরিষদ এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উৎযাপন পর্ষদের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রতিযোগিতায় বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.