Sylhet Today 24 PRINT

সিলেটে গ্রাসরুট কোচেস কোর্স-২০২০ এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক |  ১৮ ডিসেম্বর, ২০২০

সিলেটে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক আয়োজিত গ্রাসরুট কোচেস কোর্স-২০২০ বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উক্ত কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিকেএসপি’র উপ-পরিচালক হাসান আল মাসুদ, বাফুফের কোচ পারভেজ বাবু, জাহান ই-আলম নুরী।

কোর্সে চট্টগ্রাম সিলেট বিভাগের মোট ৪০ জন প্রশিক্ষক অংশ নিচ্ছেন। কোর্সটির প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছে হাসান আল মাছুদ ও শহীদুল ইসলাম। উক্ত কোর্সটি ১৮-২২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ভাল মানের খেলোয়াড় তৈরিতে দক্ষ প্রশিক্ষকদের বিকল্প নেই। খেলাধুলায় প্রসার ঘটাতে তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাচাই করে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দিতে খেলোয়াড়দের ভাল প্রশিক্ষণ দিতে হবে। এজন্য প্রশিক্ষকদের আরও দক্ষ ও সৃজনশীল হতে হবে। এতে করেই দক্ষ খেলোয়াড় গড়ে তোলা সম্ভব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.