Sylhet Today 24 PRINT

মৃদু শৈত্যপ্রবাহ, শ্রীমঙ্গলে তাপমাত্রা ৮ দশমিক ১

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৯ ডিসেম্বর, ২০২০

কমছে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য। ফলে আগের তুলনায় শীত অনুভূত হচ্ছে বেশি। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতা এখন বিরাজ করছে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে।

শনিবার (১৯ ডিসেম্বর) শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।  যা শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী আনিসুর রহমান বলেন, শনিবার শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি শীত মৌসুমের শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা। সেসঙ্গে শ্রীমঙ্গলে চলছে মৃদু শৈত্যপ্রবাহ।

বিজ্ঞাপন

এই মৃদু শৈত্যপ্রবাহের কারণেও শীত বেড়েছে। কয়েকদিনের মধ্যে শীত আরও বাড়বে বলে যোগ করেন তিনি।  আবহাওয়া অফিসের নথি থেকে জানা যায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি। এটিই অদ্যাবধি রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান। তবে ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.