জগন্নাথপুর প্রতিনিধি | ১৯ ডিসেম্বর, ২০২০
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যাগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসন সন্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্ত্তীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাপ্রু চাই মারমা, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার সুমন চন্দ্র শুক্লবৈদ্য, সাংবাদিক আব্দুল হাই, শিক্ষক আলমগীর হোসেন, লীনা খানম, রজত কান্তি দাস প্রমুখ।