জগন্নাথপুর প্রতিনিধি | ২০ ডিসেম্বর, ২০২০
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী জগন্নাথপুর পৌরসভার মেয়র সাবেক মেয়র উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান আক্তার হোসেন।
রোববার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমানের নিকট তিনি মনোনয়ন ফরম জমা দেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র দাখিল শেষে সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার হোসেন বলেন, ২০১০ সালে জগন্নাথপুর পৌরবাসীর ভোটে আমি বিগত ৫ বছর নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছি।
পৌরসভার সার্বিক উন্নয়নে আমার প্রচেষ্টার কোনো কমতি ছিল না জানিয়ে তিনি বলেন, জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক কার্যকরী পৌরসভার গঠনের লক্ষ্যে প্রার্থী হয়েছি। আশা করছি. ভোটাররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।