Sylhet Today 24 PRINT

বুরহান উদ্দিন (রহ.) মাজারে প্রধানমন্ত্রীর পক্ষে গিলাফ প্রদান

নিজস্ব প্রতিবেদক |  ২০ ডিসেম্বর, ২০২০

সিলেটে হযরত শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ.) মাজারে ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গিলাফ প্রদান করা হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় গিলাফ প্রদান করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। গিলাফ প্রদান শেষে মাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গিলাফ প্রদান ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন, ৩৬০ আউলিয়া ভক্তকুল পরিষদের সভাপতি মকন মিয়া চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর শাহজাহান আহমদ, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, আতিকুর রহমান সোহেদ, প্রবাসী কমিউনিটি নেতা মাহবুব আহমদ, জহিরুল আলম মাছুম, শেখ আব্দুল করিম, নুরুল ইসলাম সোহেল, সাবেক ছাত্রনেতা রশিদুল ইসলাম রাশেদ,  শাহ জুনেদ আহমদ, আব্দুর জব্বার পাপ্পু, মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, যুবলীগ নেতা বাবলু, সিরাজুল ইসলাম, ছাত্রনেতা শিব্বির আহমদ জাবের, মারুফ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.