Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা থেকে মাদকসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ২০ ডিসেম্বর, ২০২০

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভার্থখলাস্থ কুমিল্লা পট্টি থেকে নাজমা বেগম নাজুকে (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজু ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে। তিনি মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের সময় পুলিশ তার কাছ থেকে ১২০ পুরিয়া গাঁজা, যার ওজন প্রায় ২০০ গ্রাম উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মাদক আইনে মামলা দায়ের করে। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

এরআগে শনিবার (১৮ ডিসেম্বর) দক্ষিণ সুরমা থানার এসআই নূরে আলম সিদ্দিক নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

রবিবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি আক্তার হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.