Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ৪ মেয়র প্রার্থীসহ ৪৬ জনের মনোনয়নপত্র দাখিল

কমলগঞ্জ প্রতিনিধি  |  ২০ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি মনোনীত প্রার্থীসহ ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেনের উপস্থিতিতে তারা মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেয়া মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. জুয়েল আহমদ, বিএনপির মোহাম্মদ আবুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন ও উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. হেলাল মিয়া। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, রোববার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেয়া হয়েছে। আচরনবিধি ও স্বাস্থ্যবিধি মেনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২২ ডিসেম্বর যাচাই বাছাই, ২৯ ডিসেম্বর মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন ও প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। আগামী ১৬ জানুয়ারি ২য় ধাপে কমলগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.