Sylhet Today 24 PRINT

মা-বাবাকে মারধর : মাদকসেবী পাষণ্ড ছেলের ৬ মাসের কারাদণ্ড

বড়লেখা প্রতিনিধি  |  ২০ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় মা-বাবাকে মারধরের অপরাধে মাদকসেবী পাষণ্ড ছেলে হাসান আহমদকে (২৬) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান এই রায় দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বর্ণি ইউনিয়নের সৎপুর গ্রামের হাসান আহমদ প্রায় প্রতিদিন মাদকসেবন করে তার বাবা-মাকে মারধর করেন। রোববার সকালে হাসান আবারও মা-বাবাকে মারধর করলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানকে জানান। খবরে পেয়ে ইউএনও সেখানে ছুটে যান। এসময় অভিযুক্ত হাসান নিজের দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, মা-বাবাকে মারধর ও মাদকসেবনের বিষয়টি স্বীকার করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.