Sylhet Today 24 PRINT

নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : শাখাওয়াত হোসেন

দিরাই প্রতিনিধি  |  ২১ ডিসেম্বর, ২০২০

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) শাখাওয়াত হোসেন শফিক বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য লাল সবুজের যে বাংলাদেশ রেখে গেছেন আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করে চলছেন। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বঙ্গবন্ধু যে বাংলাদেশ গঠন করেছিলেন সে স্বপ্ন বাস্তবায়ন করতে নিজ স্বার্থের উধ্বে ওঠে সবাই কে কাজ করতে হবে’।

আওয়ামী লীগে বিশ্বাস ঘাতকদের স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, ‘মোশাররফ মিয়া দলের সাথে বেইমানি করে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার আওয়ামী লীগে আর স্থান নেই। মোশাররফ মিয়া আর আওয়ামী লীগের কেউ নন। তাকে উপজেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাথে সাথে তাকে সাধারণ সদস্য পদ থেকে ও অব্যাহতি দেওয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা যাকে দলীয় মনোনয়ন দিয়েছেন উন্নয়নের স্বার্থে তাকে বিজয়ী করতে হবে’।

বক্তব্যে তিনি প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ ও সুরঞ্জিত সেনগুপ্তের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘তাদের স্মৃতিকে ধরে রাখতে এবং রাজনীতির উর্বরভূমি দিরাই পৌরসভার উন্নয়নে নৌকা প্রতীকে ভোট দিয়ে পৌরবাসী, দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন’।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ দৌলা তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়ার সঞ্চালনায় পথ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট অবনী মোহন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান।

বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আলতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক হুমায়ূন রশিদ লাভলু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, উপজেলা ছাত্র লীগের সভাপতি পারভেজ মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.