শাবি প্রতিনিধি | ২১ ডিসেম্বর, ২০২০
দেশের বিভিন্ন জেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'কিন'। এতে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি-২০২০ আয়োজন করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) বিষয়টি জানান সংগঠনটির ওয়েব এন্ড এইড সেক্রেটারি মো. শিহাব ইসলাম।
তিনি বলেন, ‘এবছর সিলেটের পাশাপাশি সারা দেশ জুড়ে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে মধ্যে ঢাকা, সিলেট, শ্রীমঙ্গল, নোয়াখালি, চট্টগ্রাম, সাতক্ষীরা, শেরপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন অঞ্চল থেকে পুরাতন শীতবস্ত্র ও আর্থিক সাহায্য সংগ্রহ করা হয়েছে। এবার মূল কার্যক্রম শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে’।
তিনি আরও বলেন, ‘সোমবার (২১ ডিসেম্বর) সিলেটের সুনামগঞ্জের জামালগঞ্জ,লক্ষীপুরের অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে ১৫০ টি কম্বল এবং ৮০০ জন মানুষকে শীতের কাপড় বিতরণ করা হয়েছে। এরআগে শুক্রবার(১৮ ডিসেম্বর) শেরপুরে এবং অন্যান্য স্থানীয় সংগঠন এর সার্বিক সহযোগিতায় ৮০ জন মানুষকে কম্বল আর ১০০ জন মানুষকে এবং শনিবার(১৯ ডিসেম্বর) সিরাজগঞ্জে ২০টি পরিবারের মাঝে কম্বল এবং ২১টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়’।
এছাড়া নোয়াখালির কোম্পানিগঞ্জ এবং রাঙামাটির তৈমিদুং মৌজার দরিদ্র ও অসহায় মানুষজনের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র এবং আর্থিক সাহায্যের টাকায় কেনা কম্বল। কিছুদিনের মাঝে ঢাকা, শ্রীমঙ্গল, ময়মনসিংহ এবং অন্যান্য অঞ্চলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হবে। উক্ত আয়োজনে অংশগ্রহণের জন্য এর পক্ষ থেকে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।