Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে আল-ইয়াসিন ফাউন্ডেশন ইউকে’র শীতবস্ত্র বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি |  ২১ ডিসেম্বর, ২০২০

সিলেটের বিশ্বনাথে আল-ইয়াসিন ফাউন্ডেশন ইউকে’র শীতবস্ত্র বিতরণ ‘আল-ইয়াসিন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে দৌলতপুর ইউনিয়নের ৬শতাধিক অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৬০০ জনের ২০০ জনকে শীতের কম্বল এবং আরও ৪০০ জন নারীকে উন্নতমানের সোয়েটার দেওয়া হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে দৌলতপুর পশ্চিমপাড়া গ্রামের আলহাজ্ব সুরুজ আলীর বাড়িতে আনুষ্ঠানিকভাবে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও বিশ্বনাথ আল-ইয়াসিন ফাউন্ডেশন ইউকে’র শীতবস্ত্র বিতরণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে দেশের অসহায় মানুষের উন্নয়ন হয়’।

তিনি বলেন, ‘সরকারের পাশপাশি আমাদের প্রবাসীরাও দেশের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাই প্রবাসীদেরকেও আমাদের সর্বাত্ত্বক সহযোগীতা করা প্রয়োজন’।

‘আল-ইয়াসিন ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব রহমত আলীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইলিয়য়াছ মিয়া ও ওসমনীনগর উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি শাহরিয়ার সিজিল রুদ্রের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক স্বজল দেব, ওসমানীনগর উপজেলা যুবলীগ নেতা রলেক আহমদ ও হাবিব উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া ও বিশ্বনাথ আল-ইয়াসিন ফাউন্ডেশন ইউকে’র শীতবস্ত্র বিতরণ উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি জাবেদ মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.