নিজস্ব প্রতিবেদক | ২২ ডিসেম্বর, ২০২০
সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই প্রতিবেশির সাথে সুসম্পর্ক ধরে রাখতে হবে।
বাংলাদেশ-ভারত সীমান্ত সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এমন মন্তব্য করেছেন । তিনি বলেন, বিএনপি সীমান্ত সমস্যা নিয়ে রাজনীতি করতে চায়।
মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রী সিলেট-মৌলভীবাজার ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করেন। মন্ত্রী জানান, সারাদেশের উন্নয়নের সাথে সিলেটের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ নজর আছে। আগামী বছরই ঢাকা-সিলেট ফোরলেন প্রকল্প একনেকে পাশ করা হবে।
তিনি সিলেট-মৌলভীবাজার ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন ঘোষণা করে বলেন, যাত্রীদের দুর্ভোগ লাঘবে পর্যায়ক্রমে সকল রুটে বিআরটিসির বাস চালু করা হবে।
এর আগে সিলেট বিআরটিসির বাস কাউন্টার উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা জানান, দুই রুটে শুরুতে মোট ১২টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস যাতায়াত করবে।