Sylhet Today 24 PRINT

মফস্বল সাংবাদিক ফোরাম সিলেটের সমন্বয়ক হলেন ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০২০

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সিলেট জেলা সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন দৈনিক দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক ফখরুল ইসলাম।

গত সোমবার বিএমএসএফ এর আহ্বায়ক শহীদুল ইসলাম পাইলট ও সদস্য সচিব আহমেদ আবু জাফর স্বাক্ষরিত এক পত্রে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রায় দুই দশক আগে দৈনিক শ্যামল সিলেট পত্রিকায় নিজস্ব প্রতিবেদক হিসেবে ফখরুল ইসলাম পেশাদার সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে তিনি দৈনিক সমকালে নিজস্ব প্রতিবেদক ও সিলেট আঞ্চলিক প্রধান এবং দৈনিক ইত্তেফাকে নিজস্ব প্রতিবেদক ও সিলেট আঞ্চলিক প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি সিলেট জেলা প্রেসক্লাবে সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

বিএমএসএফ এর সিলেট সমন্বয়কের দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.