Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চুনারুঘাট প্রতিনিধি  |  ২২ ডিসেম্বর, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটের উবাহাটা ইউপির বরমপুর বাজারে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল। অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৩০ শতাংশ সরকারি ভূমি উদ্ধার করা হয়েছে। অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহায়তা করে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি ভূমি উদ্ধার বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.