Sylhet Today 24 PRINT

ছাতকে অস্ত্র ব্যবসার অভিযোগে আব্দুল কদ্দুছ গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি |  ২২ ডিসেম্বর, ২০২০

ছাতকে পুলিশের অভিযানে আব্দুল কুদ্দুছ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ডিসেম্বর) রাতে দোয়ারা উপজেলার বালিউরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল কদ্দুছ দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত মমস্বর আলীর পুত্র।

জানা যায়, ১২ ডিসেম্বর বিকেলে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের মৃত আব্দুস সত্তারের পুত্র ফয়জুর রহমানকে একটি রিভলবারসহ মাধবপুর এলাকা থেকে আটক করে র‍্যাব-৯ এর একটি দল। এ ঘটনায় র‍্যাব-৯ এর ডিএডি সিরাজুল ইসলাম বাদী হয়ে আটক ফয়জুর রহমানের বিরুদ্ধে বেআইনী অস্ত্র রাখার অপরাধে থানায় একটি মামলা দায়ের করেন। ১৩ ডিসেম্বর আসামী ফয়জুর রহমানকে আদালতে হাজির করা হলে অস্ত্র ব্যবসায়ী আব্দুল কদ্দুছের কাছ থেকে সে অস্ত্র ক্রয় করেছে বলে সুনামগঞ্জের আদালতে ১৬৪ ধারা দেয়া জবানবন্দিতে উল্লেখ করে। ওই সূত্র ধরেই সোমবার ছাতক থানা পুলিশ অভিযান চালিয়ে বালিউড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

ছাতক থানার এসআই লিটন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, র‍্যাব কর্তৃক দায়েরকৃত মামলায় তদন্তের ভিত্তিতে অন্ত্র ব্যবসায়ী কদ্দুছকে গ্রেপ্তার করা হয়েছে। এ অবৈধ অস্ত্র ব্যবসায়ী চক্রের অন্য সদস্যকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.