Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে নবাগত ইউএনও গোলাম কবিরের দায়িত্ব গ্রহণ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২২ ডিসেম্বর, ২০২০

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম কবির দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার বিকেলে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

নবাগত ইউএনও মো.গোলাম কবির দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
 
উল্লেখ্য, সম্প্রতি সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান (এনডিসি) স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমেগোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানকে সুনামগঞ্জের ছাতক উপজেলা ও ছাতক উপজেলার নির্বাহী অফিসার মো.গোলাম কবিরকে গোলাপগঞ্জে বদলি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.