Sylhet Today 24 PRINT

চূড়ান্ত পরীক্ষার আগে শাবি ছাত্রলীগের পাঁচ দফা দাবি

শাবি প্রতিনিধি |  ২৩ ডিসেম্বর, ২০২০

আসন্ন স্নাতক শেষ বর্ষ এবং স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষায় সকল শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যে মেয়েদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে শাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানান।

ছাত্রলীগের পাঁচ দফা দাবি সমূহের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ক্রেডিট ফি ও সেমিস্টার ফি মওকুফ করা, অন্যথায় ফি ব্যতিত পরীক্ষা গ্রহণ করে পরবর্তীতে ওই ফি সমূহ প্রদানের সুযোগ দেওয়া। মেয়েদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করে পরীক্ষা নেওয়া। গরীব ও করোনার কারণে অস্বচ্ছল মেধাবী পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা। সকল পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মোতাবেক যত দ্রুত সম্ভব পরীক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন করোনাকালীন সময়ে টিউশন ফি এবং পরিবহন ফি মওকুফের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.