Sylhet Today 24 PRINT

মাধবপুরে ব্যাডমিন্টন খেলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, কিশোরের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ২৪ ডিসেম্বর, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে উপজেলায় ব্যাডমিন্টন খেলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম পাঠান (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) মাধবপুর পৌর শহরের কৃষ্ণনগর এলাকায় রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সিয়াম একই এলাকার আমজাদ পাঠানের ছেলে ও উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

সিয়ামের চাচাতো ভাই নাহিদ পাঠান জানান, রাতে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলা শেষে বৈদ্যুতিক বাল্ব খুলতে গিয়ে সিয়াম তড়িতাহত হয়ে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.