জগন্নাথপুর প্রতিনিধি | ২৪ ডিসেম্বর, ২০২০
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মাদক ও মারামারি মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তাদেরকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন জগন্নাথপুর উপজেলার চিলাউজা হলদিপুর ইউনিয়নের সালদিঘা গ্রামের বাবরু মিয়ার ছেলে হিরন মিয়া (৩৫) ও একই গ্রামের মৃত টঘু মিয়ার ছেলে জমির মিয়া (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সালদিঘা গ্রামে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।