Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ থেকে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ২৪ ডিসেম্বর, ২০২০

সুনামগঞ্জের সদর থানার কালিপুর ওয়েজখালী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. জাহাঙ্গীর আলম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। জাহাঙ্গীর আলম কালিপুর গ্রামের রাশেদ হোসেনের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি দল সদর থানার কালিপুর এলাকায় অভিযান চালায়। এসময় মো. জাহাঙ্গীর আলমকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.