Sylhet Today 24 PRINT

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি শফিকুর, সাধারণ সম্পাদক এমদাদুল

নিজস্ব প্রতিবেদক |  ২৪ ডিসেম্বর, ২০২০

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২১-এর নির্বাচন  সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে এডভোকেট মো শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: এমদাদুল হক বিজয়ী হয়েছেন।

অন্য পদগুলোর মধ্যে যুম্ম সাধারণ সম্পাদক মো: সফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান, পাঠাগার সম্পাদক মো: সাইদুল রহমান, কার্যনির্বাহী সদস্য মো: আবিদ আলী চেীধুরী, মো:সুলেমান হোসেন খান, এডভোকেট এম.ই.এম.ইকবালুর রহমান, সিরাজুল হুসেন আহমদ, এডভোকেট মো: আবুল ফজল, এডভোকেট সময় বিজয় সী শেখর, মোহাম্মদ আলী খোকন, এডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান বিজয়ী হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু, সহকারী নির্বাচন কমিশনার কাজী আরিফুল হাসান, জাহানজেব ইবনে খালেদ।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা প্রায় ২৬২ জন। ভোট দিয়েছেন ২৩৮ জন।

নির্বাচনে সভাপতি পদে মো: শফিকুর রহমান ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা ১১৩ ভোট পান। সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এডভোকেট মো: এমদাদুল হক ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে অন্য দুই প্রার্থী এডভোকেট সজল কুমার রায় ৯২ ও মো:হাছনু চৌধুরী  ৩০ ভোট পান।

যুগ্ন সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো: সফিকুল ইসলাম ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এডভোকেট সুব্রত কুমার রায় ৮৮ ভোট পান। সমাজকল্যাণ সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এডভোকেট প্রভাত চন্দ্র দেবনাথ ৯৩ ভোট পান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.