Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জ ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৪ ডিসেম্বর, ২০২০

গোলাপগঞ্জে ৪৫পিস ইয়াবাসহ লিমন আহমদ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার রাতে উপজেলার ভাদেশ্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ পিতা-ইদ্রিছ আলীর পুুুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী'র দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) ফয়জুল করিমেরর নেতৃত্বে একদল পুলিশ নিজ এলাকা থেকে আসামী রিমনকে ৪৫ পিস ইয়াবাহ সহ গ্রেপ্তার করে।
 
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেপতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,  গোলাপগঞ্জকে মাদকমুক্ত করার লক্ষে পুলিশ কাজ করে যাচ্ছে। আটককৃত আসামীর বিরুদ্ধে মাধকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (মামলা নং-১৩) দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.