Sylhet Today 24 PRINT

বড়দিনে নয়সাড়ক চার্চে উৎসবমুখর পরিবেশ

নিজস্ব প্রতিবেদক |  ২৫ ডিসেম্বর, ২০২০

সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। করোনা সংক্রমণের কারণে এবার সীমিত পরিসরে পালিত হচ্ছে বড়দিন। তবে এতে উৎসবের আমাজে খুব একটা ভাটা পড়েনি।

শুক্রবার (২৫) ডিসেম্বর)  বিকেলে নগরের নয়াসড়ক এলাকার সিলেট প্রেসবিটারিয়ান চার্চে গিয়ে দেখা যায় উৎসবমুখ পরিবেশ। খৃষ্ট সম্প্রদায়ের তরুণ-তরুণীরা চার্চে মেতেছেন উৎসবে।
 
জানা যায়, শুক্রবার সকাল ১০ টায় সম্মিলিত প্রার্থনার মাধ্যমে এ চার্চে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। এসময় করোনামুক্তির জন্য প্রার্থনা করা হয়। এরপর বড়দিন উপলক্ষ্যে কেক কাটা হয়। কেক কাটায় সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ অংশ নেন।

বিকেলে চার্চে গিয়ে দেখা যায়, তরুণ-তরুণীরা নিজেদের মত ঘুরে বেড়াচ্ছেন। ছবি তুলছেন। নয়াসড়ক খ্রিষ্টান টিলার প্রতিটি বাড়িতে বড়দিন উপলক্ষ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

বড়দিন উপলক্ষে নগরের নয়াসড়কে অবস্থিত সিলেট প্রেসবিটারিয়ান চার্চ সাজানো হয়েছে বর্ণিল সাজে। এ

প্রেসবিটারিয়ান চার্চ সূত্রে জানা যায়, সরকারের বিধি-নিষেধ অনুযায়ী কোভিড-১৯ এর কারণে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজের অনুষ্ঠানসমূহ স্থগিত করা হয়েছে। বড়দিন উপলক্ষে চার্চে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় প্রথম প্রহরের প্রার্থনা শুরু হয়। আর শুক্রবার সকাল ১০টায় ডিকন নিঝুম সাংমার পরিচালনায় বড়দিন উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা ও প্রার্থনা । প্রার্থনার পর বড়দিনের শুভেচ্ছা বিনিময়ে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।

নয়াসড়ক প্রেসবিটারিয়ান চার্চ কমিটির সভাপতি ডিকন নিঝুম সাংমা বলেন, ‘সরকারের নির্দেশনা মেনে এবার সীমিত পরিসরে আমরা বড়দিন উদযাপন করা হচ্ছে। প্রতিবছর খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়। তবে এবার করোনার কারণে এসব কিছু করা হয়নি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.