তাহিরপুর প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০২০
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সদরে গত ১৪ ঘন্টায় পাগলা কুকুরের কামড়ে ৭ শিশু ৫ জন বয়স্ক ব্যাক্তি আহত হয়েছেন। শিশুদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে।
আহতদের বাড়ি বিশ্বম্ভরপুর বাজার ও উপজেলা সদরের বিভিন্ন গ্রামে।
ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত তাদের কামড় দিয়ে আহত করে পাগলা কুকুর। আহতদের মধ্যে এক শিশুর কান কামড় দিয়ে ছিড়ে ফেলায় উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ আবু বক্কর বিষয়টি নিশ্চিত করে জানান আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।