গোলাপগঞ্জ প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০২০
টাকার অভাবে চিকিৎসা আটকে আছে গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান দের আত্মত্যাগের রয়ফুল ইসলামের। রয়ফুল গোলাপগঞ্জ পৌর এলাকার ঘোগারকুল গ্রামের সেনাবাহিনীর সিপাহী ও বীর মুক্তিযোদ্ধা মরহুম সামছুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রয়ফুল ইসলামের শরীরে ৩ বছর আগে কয়েকটি টিউমার ধরা পড়ে। পরে টিউমার ইনফেকশন হয়ে ক্যান্সারে রূপ নেয়। এখন ক্যান্সারের ব্যয়বহুল খরচ চালানো পরিবারের পক্ষ সম্ভব হচ্ছে না। তাই সে বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
বীর মুক্তিযোদ্ধা সামছুল ইসলাম ২০১২ সালে মৃত্যুবরণ করেন। তিনি মারা যাওয়ার পর থেকে অসহায় হয়ে পড়ে পরিবারটি। বড় ছেলে সেফুল ইসলাম সিএনজি অটোরিকশা চালক। তার আয় দিয়ে কোনোমতে পরিবারটি চললেও রয়ফুলের ব্য্যবহুল চিকিৎসার খরচ চালানো তার একার পক্ষে সম্ভব হচ্ছে না।
রয়ফুল ইসলামের বড় ভাই সেফুল ইসলাম বলেন, আমিই পরিবারের একমাত্র উপার্জনকারী। সিএনজি অটোরিকশা চালিয়ে কোনরকম পরিবার চালাচ্ছি। আমার ছোট ভাইয়ের ক্যান্সার ধরা পড়লে অসহায় হয়ে পড়েছি। ডাক্তার বলেছে তার চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন।
তিনি বলেন, আমরা সরকারি বেসরকারিভাবে কোন সাহায্য সহযোগিতা পাচ্ছিনা। আমি প্রধানমন্ত্রী সহ সমাজের বিত্তবান সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমার ভাইয়ের চিকিৎসাসেবা চালিয়ে যেতে সহযোগিতার জন্য।
রয়ফুল ইসলামকে সাহায্য পাঠানোর ঠিকানা তার বড় ভাই সেফুল ইসলামের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন (বিকাশ 01893-364412) এই নাম্বারে।