Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালেক ফারুক

পৌরসভা নির্বাচন

জকিগঞ্জ প্রতিনিধি |  ২৬ ডিসেম্বর, ২০২০

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির মনোনয়ন পেয়ছেন সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত পত্রে শনিবার বিষয়টি নিশ্চিত করেন ফারুককে।

দলীয় মনোয়ন পেয়ে আব্দুল মালেক ফারুক বলেন, ইতিপূর্বে উপ নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে আমি পনের মাসে দৃশ্যমান উন্নয়ন সূচনা করেছিলাম যা সময়ের অভাবে তখন শেষ করতে পারিনি। এবার নির্বাচিত হলে অসমাপ্ত কাজ সমাপ্ত করা সহ নানা উন্নয়নমুখী পদক্ষেপ নেবো স্থানীয়দের পরামর্শে। তিনি পৌরবাসীর দোয়া, আশির্বাদ ও ভোট প্রত্যাশা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.