Sylhet Today 24 PRINT

পটকা-পিরানহা না খেতে শ্রীমঙ্গলে প্রচারণা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৬ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা ও পিরানহা বেচাকেনায় নিষেধাজ্ঞাসহ না খাওয়ার জন্য সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে  উপজেলা স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ-শাশুড়ির মৃত্যুর ঘটনার পরপরই বিষইয়টি নিয়ে ভাবতে শুরু করেছে সংশ্লিষ্টরা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে মাইকিং করে এ প্রচারণা চালানো হয়।

সর্বসাধারণের উদ্দেশ্যে জানানো হয়- বিষাক্ত পটকা ও পিরানহা মাছ বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই কেউ যাতে এ মাছ বিক্রি না করেন। যদি কাউকে এ মাছ ক্রয়-বিক্রি করতে দেখেন, তাহলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, পটকা ও পিরানহা বিষাক্ত, এ মাছের শরীরে কিছু ক্ষতিকর উপাদান রয়েছে যা খেলে মানুষ মারা যায়। এ দিকটি বিবেচনায় এনে সাধারণ জনগণকে সচেতন করার জন্য মাইকে প্রচারণা চালানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.