Sylhet Today 24 PRINT

মাশরাফিকে দলে ফেরানোর দাবিতে সিলেটে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ডিসেম্বর, ২০২০

আগামী মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে তাদের এই সফর। ওয়ানডে ছাড়াও দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুইদল।

আর তার আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে পুনরায় দলে ফেরানোর দাবিতে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে মাশরাফি ফ্যান ক্লাব সিলেটের উদ্যোগে শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।   

মাশরাফি ফ্যান ক্লাব এর আহবায়ক আব্দুল আলীম তুষারের সভাপতিত্বে ও কাজী মাকসুদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদ।

বিজ্ঞাপন

এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এনটিভি ইউরোপের ব্যারো প্রধান সাজলু লস্কর, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, হাবিবুর রহমান পাবেল, জাবেদ রহমান, শরীফ মোবারক সুমন, দিপু, শাওন, সাকিব, আকাশ দেব, জামেল, জুমেল, জাবেদ, ইমরান, সাদি, মেহেদি, বিশাল, রুহান, সুলতান, আরিয়ান, আকছার, মিছবাহ, এহিয়ান, তাহমিদ,তনয়, ফাহিম প্রমুখ।

সমাবেশে ব্যক্তরা বলেন, মাশরাফি এখনো ফুরিয়ে যায়নি যার উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট পারফরম্যান্স, ক্রিকেট বাঙ্গালী অনুভূতি ও প্রাণভোমরা মাশরাফিকে পুনরায় দলে ফেরানোর দাবিতে সিলেটে মানববন্ধন আসন্ন হোম সিরিজে জাতীয় ক্রিকেট দলের নেওয়ার দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.