Sylhet Today 24 PRINT

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কোম্পানীগঞ্জের সুমনের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ২৬ ডিসেম্বর, ২০২০

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা সুমন মিয়া নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর ) দিবাগত রাত দেড় ১টায় সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এর আগে গত ২০ ডিসেম্বর সুমন মিয়া সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সুমন কোম্পানীগঞ্জ প্রবাসী কল্যান ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সহ সমাজ কল্যান সম্পাদকের দায়িত্বে ছিলেন।

উপজেলার তেলিখাল ইউনিয়নের চাতলপাড় গ্রামের বাসিন্দা সুমন মিয়া জীবিকার তাগিদে পাড়ি দিয়েছিলেন সৌদি আরবের। তার এমন মৃত্যু পরিবারে শোকের ছায়া নেমেছে।

নিহতের লাশ দেশে এনে দাফন করার ব্যবস্থা করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবী জানিয়েছেন সুমনের স্বজনেরা।

কোম্পানীগঞ্জ প্রবাসী কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক রুবেল আমহদ আবির বলেন, দূতাবাসের মাধ্যমে নিহতের লাশ বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.