Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বাজারের ব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহ

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৬ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে ধানি জমি থেকে বাজার ব্যাগে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার আলীনগর ইউনিয়নের ছলিমবাজার এলাকার একটি ধানি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ছলিম বাজার সংলগ্ন এলাকায় ধানি জমির মাঝে একটি কুকুর রক্তমাখা একটি বাজার ব্যাগ টানাটানি করছিল। এক পর্যায়ে স্থানীয় শিশুরা খেলতে এসে কুকুর রক্তমাখা ব্যাগ টানাটানি করতে দেখে চিৎকার দিলে লোকজন জড়ো হয় এবং কুকুরটি ওই স্থান ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, জন্মের পর পর কেউ নবজাতকটিকে ব্যাগে ভরে ফেলে গেছেন। পরে কুকুর এসে ব্যাগ টানাটানি করছিল।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.