Sylhet Today 24 PRINT

সিলেটের তিন পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক  |  ২৬ ডিসেম্বর, ২০২০

সিলেট বিভাগের তিনটি পৌরসভায় নিজেদের প্রার্থী  চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।  আগামী ৩০ জানুয়ারী গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও মৌলভীবাজার এই তিন পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরমধ্যে গোলাপগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. রুহেল আহমদ, জকিগঞ্জে বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন ও মৌলভীবাজার (সদর) পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মো. ফজলুর রহমান।

তৃতীয় ধাপে দেশের ৬৪ পৌরসভার ভোটগ্রহণ হবে। ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য সিলেটের তিনটিসহ ৬৪ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শনিবার চূড়ান্ত করা হয়েছে।

এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ১০ জানুয়ারি।

৩০ জানুয়ারি এসব পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সবগুলো পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.