Sylhet Today 24 PRINT

পুনরায় সিলেট ষ্টেশন ক্লাবের প্রেসিডেন্ট হলেন সদর উদ্দিন চৌধুরী

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০২০

সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী। শনিবার বেলা ১২টায় ক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাবেক প্রেসিডেন্ট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সভা শেষে ২০২১ সেশনে সিলেট স্টেশন ক্লাব লিমিটেড পরিচালনা পর্ষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের আহ্বায়ক মাসুক আহমদ জায়গীরদার।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ক্লাব সদস্য নাসিম হোসেন, শমসের জামাল, খন্দকার বজলুর রহমান বাহার, শাহ মো. মোসাহিদ আলী এডভোকেট, নওশাদ আহমদ চৌধুরী এডভোকেট, মোহাম্মদ নজরুল ইসলাম, আজাদ উদ্দিন, সাব্বির আহমেদ মোশান্না, এনায়েত আহমদ, আজাদ বক্ত চৌধুরী, আনোয়ার হোসেন রানা, বিজিত চৌধুরী, মো. আজাদ উদ্দিন, জিয়াউল হক, আহমেদ নুর, এডভোকেট মো. নাসির উদ্দিন খান, ফেরদৌস চৌধুরী রুহেল, দেলোয়ার জাহান চৌধুরী, মো. আবু বকর হিরণ, হারুন আল রশিদ দিপু, এডভোকেট মো. আকতার হুসাইন সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দরা।

সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের নতুন কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন প্রেসিডেন্ট সদর উদ্দিন আহমদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মো. আবু বকর হিরন, সদস্য অর্থ ও পরিকল্পনা বিভাগ দেলোয়ার জাহান চৌধুরী আপেল, ব্যবস্থাপনা বিভাগ এনায়েত আহমদ, উন্নয়ন আবাসিক বিভাগ মোহাম্মদ হাসনাইন, সদস্য, ক্রীড়া বিভাগ রাফি ইব্রাহিম, বিনোদন বিভাগ ফজলে এলাহী চৌধুরী, সাংস্কৃতিক বিভাগ মোহাম্মদ আলতাফ, আপ্যায়ন বিভাগ মো. আখলাকুর রহমান চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.