Sylhet Today 24 PRINT

ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ হলো না গোলাপগঞ্জের জামিলের

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৭ ডিসেম্বর, ২০২০

ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ হলোনা গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের জামিল আহমদ (৩৮) এর। ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে প্রচন্ড ঠান্ডায় মারা যান তিনি।  রোববার সকালে তার মৃত্যুর খবর পরিবারের কাছে আসে। জামিল আহমদ উপজেলার শরীফগঞ্জের খাটকাই গ্রামের মাওলানা আব্দুল হান্নান কলা মিয়ার  দ্বিতীয় ছেলে।

জামিল আহমদের ছোট ভাই মাওলানা কবির আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে আমার ভাই জামিল আহমদের মৃত্যু হয়। সেখান থেকে সকালে মৃত্যুর খবরটি আমাদের জানানো হয়।

পারিবারিক সূত্রে জানা যায়,  তিনি ৩/৪ বছর আগে বাংলাদেশ থেকে ওমানে পাড়ি জমান। এরপর ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে ওমান থেকে ইরান এবং ইরান থেকে বাইরোডে তুরস্কে যাওয়ার পথে প্রচন্ড ঠান্ডায় জামিল আহমদের মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.