Sylhet Today 24 PRINT

সিলেটে ব্রিক ফিল্ডকে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২৮ ডিসেম্বর, ২০২০

পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের অভিযোগে সিলেটের একটি ব্রিক ফিল্ডকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৭ ডিসেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ ও জাতীয় পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, রবিবার বিকেলে র‌্যাব ৯-এর মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও জাতীয় পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মোহাম্মদ ইমরান হোসাইনের নেতৃত্বে দক্ষিণ সুরমার মেসার্স আজমল ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, পরিবেশ দূষণের দায়ে এ ব্রিক ফিল্ড মালিককে চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.