Sylhet Today 24 PRINT

বড়লেখায় ৬ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আ.লীগের কামরান

পৌরসভা নির্বাচন

বড়লেখা প্রতিনিধি  |  ২৮ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হচ্ছে। এখন পর্যন্ত ৬ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত ৬টি কেন্দ্র থেকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়েছে। কিছু কেন্দ্রে ভোটার থাকায় ভোট গ্রহণ চলার খবর পাওয়া গেছে।

ঘোষিত ৬ কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৯৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. সাইদুল ইসলাম (মুঠোফোন) পেয়েছেন ১ হাজার ২৬৮ ভোট৷ অপরদিকে বিএনপির আনোয়ারুল ইসলাম (ধান) পেয়েছেন ২৯২।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.