গোয়াইনঘাট প্রতিনিধি | ২৮ ডিসেম্বর, ২০২০
গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পিপিএম বলেছেন, সুশৃংখল সমাজ গঠনে কাজ করছে পুলিশ। অপরাধমুক্ত সমাজ ও দেশ গঠনে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে পুলিশকে সঠিক তথ্য দিন, অপরাধমুক্ত এলাকা প্রতিষ্টায় আপনিও ভূমিকা পালন করুন। সমাজের শান্তিশৃঙ্খলা এবং জনগনের জানমালের নিরাপত্তা বিধানে সব সময়ই পুলিশ জনগণের পাশে আছে।
তিনি সোমবার (২৮ ডিসেম্বর) গোয়াইনঘাট থানা পুলিশের আয়োজনে উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের মাতুরতল জয়নগর মাদ্রাসা মাঠে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথাগুলো বলেন।
বিট পুলিশিং সমাবেশে পশ্চিম জাফলং ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই যিশু দত্তের পরিচালনায় ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ'র সভাপতিত্বে এ-সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, সহসভাপতি ও পিয়াইন পাথর উত্তোলন ও ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান হোসেন সুমন, ইউপি সদস্য আবুল কালাম, ইউপি সদস্য মুন্সি আঃ মুমিন, মোঃ ফারুক আহমদ, পিয়াইন পাথর উত্তোলন ও ব্যবসায়ী সমবায় সমিতির কোষাধ্যক্ষ কাজী সিরাজুল ইসলাম, সদস্য বুলবুল আহমদ, বীর মুক্তিযোদ্ধা আরজমন্দ আলী,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ,গোয়াইনঘাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহসভাপতি ডালিম আহমদ, মাতুরতল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল ইসলাম,পরিবহন সেক্টর বিট পুলিশিংয়ের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন,কোষাধ্যক্ষ শরীফ উদ্দিন প্রমূখ।
সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, পুলিশ-জনতা সম্পর্কন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে প্রতিটি নাগরিককে পুলিশের সেবাপ্রাপ্তির নিশ্চয়তা প্রদানের জন্য ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে পুলিশের সেবাকে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা পূর্বক পুলিশের সেবাকে আরোও গতিশীল করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনেে আমাদের সহযোগিতা করুন। জনগণের জানমাল রক্ষায় টিম গোয়াইনঘাট থানার প্রতিটি পুলিশ সদস্য সচেষ্ট আছে।