Sylhet Today 24 PRINT

সিসিকের অভিযানে ৮ মামলা, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক |  ২৮ ডিসেম্বর, ২০২০

সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালতের অভিযানে বকেয়া হোল্ডিং টেক্স দেড় লাখ টাকা আদায় করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি লঙ্গন, সড়ক বেআইনিভাবে দখল ও ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন ভ্রাম্যমান আদালত।

নগরীর জিন্দাবাজার এলাকায় সোমবার (২৮ ডিসেম্বর) সিসিকের ২টি ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করে।

সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট বিজন কুমার সিংহ ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ হাজার টাকা জরিমানা ও ১ টি মামলা করেন। এছাড়া অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া হোল্ডিং টেক্স দেড় লাখ টাকা আদায় করেন।

এদিকে সিসিকের নির্বাহী ম্যাজিট্রেট সুমন চন্দ্র দাশ পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় তিনি স্বাস্থ্যবিধি লঙ্গন, সড়ক বেআইনিভাবে দখল ও ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন। এবং তাদের কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযানে সিসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এবং সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নগরীর রাস্তা ও ফুটপাত দখল, অবৈধ গাড়ি পার্কিং, বকেয়া হোল্ডিং টেক্স ও পানি বিল আদায়ে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।       

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.