Sylhet Today 24 PRINT

দিরাইয়ে নৌকার জয়, হারলেন বর্তমান মেয়র

দিরাই প্রতিনিধি |  ২৮ ডিসেম্বর, ২০২০

সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বিশ্বজিত রায়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে মাত্র ১৫৩ ভোটের ব্যবধানে জয় লাভ করেন তিনি।

সোমকবার অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকের বিশ্বজিত রায় পান ৫ হাজার ৯১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশাররফ মিয়া জগ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৫৭ ভোট।

এ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি সহ ৮জন মেয়র পদে প্রার্থী ছিলেন।

দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিকেলে গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.