Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় খাসি স্টুডেন্ট ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কুলাউড়া প্রতিনিধি |  ২৯ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজারের কুলাউড়ায় খাসিয়া পুঞ্জির দরিদ্র পরিবারের ৫০ জন সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে ইউনাইটেড কিংডম পরিবার (ইউকে) এর সার্বিক সহযোগীতায় খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট এর উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাছড়া পুঞ্জির মান্ত্রী (গ্রাম প্রধান) জেনারেল ধার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মধা ইউনিয়ন পরিষদের সদস্য সিলভেস্টার পাঠাং। মারকুস পাপাং এর সঞ্চালনায়  বক্তব্য রাখেন খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট এর সভাপতি আলিজ্যাক তাংসং, সাবেক সভাপতি লবিংসন পস্না, ফ্রেসিইউস লামিন, জেসলিনা পলং, খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট এর প্রচার ও প্রকাশনা সম্পাদক সানডে পডুওয়েংসহ বিভিন্ন খাসিয়া পুঞ্জি থেকে আগত মান্ত্রীগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.