Sylhet Today 24 PRINT

সিলেট উইমেন চেম্বারে কর্মশালা শেষে সনদপত্র বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০২০

সিলেট উইমেন চেম্বার প্রথম বাংলাদেশে নতুন এসএমই ডিপি ২ প্রকল্পের আওতায় বাংলাদেশে প্রথম সিলেট উইমেন চেম্বারের সাথে নারী উদ্যোক্তাদের "মেন্টোরিং উইমেন এন্টারপ্রেনিয়ার অ্যান্ড এক্সেস টু ফিনান্স" নিয়ে দুদিন ব্যাপী কর্মশালার আয়োজন করে।

কর্মশালা শেষে মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর বারুতখানা এলাকার একটি হোটেলে অংশগ্রহনকারীদের সনদপত্র বিতরণ করা হয়।

এই প্রকল্পের মাধ্যমে ২০জন নারী উদ্যোক্তাদের অ্যাক্সেস টু ফিনান্স সম্পর্কে জানানো এবং কিভাবে নারী উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে ব্যাংকের সাথে সম্পর্ক সুদৃঢ় করণের প্রশিক্ষণ প্রদান করা হয়।  

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রকল্প পরিচালক ও ডিজিএম রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই আনোয়ার ফারুক তালুকদার, ডাচ বাংলা ব্যাংক জিন্দাবাজার শাখার ম্যানেজার তাহমিদ বখত চৌধুরী, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর মহিলা উন্নয়ন প্রকল্পের পরামর্শক মিসলিলিথ অ্যাসোত্রিয়াম, আহমেদ জুবায়ের ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক বিধান চন্দ্র সাহা।

আরো উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বারের পরিচালক লুবনা ইয়াসমিন, নাসরিন বেগম, বিউটি বর্মন, ওয়াহিদা আখলাক, সালসাবিলা মাহবুব কানতা, শিউলী বেগম, হাসনা হেনা, খালেদা বেগম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.