Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কার পর আগুন, পুড়ে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক |  ৩০ ডিসেম্বর, ২০২০

সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জে গড়ির ভেতরে আগুনে পুড়ে ৪ জন নিহত হয়েছেন। বুধবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশু রয়েছে।

পন্যবাহী একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৪জন যাত্রী মারাত্মক আহত হয়েছেন। নিহত ও  আহতের নাম পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী মাইক্রো ধাক্কা দেয়।  এতে মাইক্রোবাসে ভিতরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।  ঘটনাস্থলেই ৩জন যাত্রী নিহত হন। আহত হন আরও ৪জন যাত্রী।

এ ঘটনায় তাৎক্ষণিক এলাকাবাসী ৯৯৯ এ কল দিয়ে  গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে ডেকে আনেন। তারা এসে ৪ জনের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় ৪জন যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।          

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৪ যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪জন যাত্রী। তবে হতাহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.