Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে চোলাই মদসহ আটক ২

কমলগঞ্জ প্রতিনিধি  |  ৩০ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের ফাঁড়ি চা বাগান কানিহাটি থেকে ২৪ লিটার চোলাই মদসহ ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একই সাথে আটক দুই ব্যক্তির কাছ থেকে ওয়াশ নামে ৬০ লিটার তরল ঔষধ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো কানিহাটি চা বাগানের মন্টু গোয়ালা (৫০) ও উমেশ গোয়ালা (৩২)।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মদসহ দুই ব্যক্তিকে আটক করে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.