Sylhet Today 24 PRINT

করোনা ভ্যাকসিন প্রদান নিয়ে সিসিকে সভা

নিজস্ব প্রতিবেদক |  ৩০ ডিসেম্বর, ২০২০

করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে সিলেট সিটি করপোরেশনের কমিটি প্রস্তুতি মূলক সভা করেছে।

বুধবার (৩০ ডিসেম্বর) নগরভবনের সম্মেলন কক্ষে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিসিক মেয়র ও করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যতক্রমের সিলেট সিটি করপোরেশন কমিটির সভাপতি আরিফুল হক চৌধুরী।

কোভিড-১৯ মহামারি মোকাবেলায় নিয়োজিত স্বাস্থ্য কর্মীগণ, রোগ প্রতিরোধ ক্ষমতাহীন জনগোষ্ঠি, বয়োজ্যষ্ঠ জনগোষ্ঠি এবং র্দীঘমেয়াদী রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠির অগ্রাধিকার তালিকা প্রনয়নে এই কমিটি প্রাথমিক আলোচনা করেন।

করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষন করা ও ভ্যাকসিন প্রদানকালীন সময়ে কেন্দ্র সমূহের নিরাপত্তা কার্যক্রম সহ ভ্যাকসিন প্রদান কার্যক্রম বাস্তবায়নের কৌশলগত বিষয়ে সভায় সিদ্ধান্ত নেয়া হয় এই সভায়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশিত করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান সংক্রন্ত সিলেট সিটি করপোরেশন কমিটির সভায় উপস্থিত ছিলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, সিলেটের অবিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মো. আসলাম উদ্দিন, সিলেট মহানগর পুলিশের এডিসি (সিটিএসবি) সুদীপ দাস, সিলেট বিভাগীয় সমাজসেবার ডেপুটি পরিচালক মো. আব্দুর রফিক, সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিনিধি শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার ভারপ্রাপ্ত পরিচালক মো. নূর- এ- আলম, পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মো. আনিসুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক এ কে এম সেলিম ভূইয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নূরে আলম শামীম, সূর্যের হাসি নেটওয়ার্কের আরএম ডা. মো. রুহুল আমিন ও সীমান্তিকের উপ নির্বাহী পরিচালক মো. পারভেজ আলম।

সভায় গৃহিত সিদ্ধান্ত সমূহ সরকারের পরবর্তি নির্দেশনার উপর ভিত্তি করে বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.