Sylhet Today 24 PRINT

‘গোলাপগঞ্জে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ৩০ ডিসেম্বর, ২০২০

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. রুহেল আহমদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ৮টায় পৌরসভার ২ নং ওয়ার্ডের তাফিয়া জাসির নুরানি পাঠশালা মাঠে এ সভা হয়।

সভায় ফুলবাড়ি বড় মোকাম জামে মসজিদের মোতয়াল্লী হেলাল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুলবাড়ির কৃতি সন্তান মুবিন আহমদ জায়গীরদার। প্রধান বক্তা ছিলেন নৌকার প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি রফিকুল আলম চৌধুরী বাবু, আব্দুর রশিদ রসাই, শামছুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আশিদুর রহমান আশাই, সাবেক প্রয়াত মেয়র সিরাজুল জব্বারের পুত্র মাজেদ শরীফ চৌধুরী, ইউটিউব চ্যানেল মুচকি হাসির ডায়রেক্টর সুফিয়ান বিন এনাম, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পারভেজ আহমেদ, শেখ বদরুল হক, সফওয়ান আহমেদ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, নৌকা হলো উন্নয়নের প্রতীক। তাই গোলাপগঞ্জ পৌরসভার উন্নয়ন করতে চাইলে নৌকার প্রার্থীর কোনো বিকল্প নেই। নৌকার বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তারা আরও বলেন, এই এলাকায় বিগত দিনে কেউ উন্নয়নের প্রতীক নৌকা নিয়ে আসতে পারেনি। ক্লিন ইমেইজের কারণে মো. রুহেল আহমদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার মাঝি বানিয়েছেন। এই এলাকার মানুষ বিগত দিনের মত ঐক্যবদ্ধ রয়েছে। ইনশাল্লাহ আগামী ৩০ জানুয়ারি নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে গোলাপগঞ্জ পৌরবাসী উপহার দিবে।

বক্তারা পৌর এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে নৌকা প্রতিককে বিজয়ী করার জন্য পৌরসভার দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগনের নিকট আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.