Sylhet Today 24 PRINT

দুই কানের পর্দা জোড়া লাগানোয় সিলেটের চিকিৎসকের কৃতিত্ব

নিজস্ব প্রতিবেদক |  ৩১ ডিসেম্বর, ২০২০

একই সাথে দুই কানের পর্দা জোড়া লাগানোর অপারশনে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন সিলেটের চিকিৎসকরা। ইতিপূর্বে একটি কানের পর্দা অপারেশনের পর কমপক্ষে দেড় মাস পর অন্য কানের পর্দার চিকিৎসা করতে হতো। সিলেটের চিকিৎসক বিশিষ্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডা. নূরুল হুদা নাঈম একই সাথে দুটি কানের পর্দার অপারেশন করে অনন্য কৃতিত্ব দেখিয়েছেন।    

বিগত ২০১০ সালে থেকে শুরু করা একটি দীর্ঘমেয়াদি গবেষণার মাধ্যমে নতুন এই পদ্ধতিতে সফলতা অর্জন করেন। প্রথম কানে স্বীকৃত পদ্ধতিতে এবং ২য় কানে কান না কেটে পর্দা জোড়া দেওয়ার এই নতুন পদ্ধতি উদ্ভাবন করেন ডা. নূরুল হুদা নাঈম ও তার দল। তাদের এই পদ্ধতি ও সাফল্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ২০১৯ সালের জার্নালে প্রকাশিত হয়েছে।

০ ডিসেম্বর বুধবার এনজেএল ইএনটি সেন্টার (কাজলশাহ সিলেট) এর একটি অনুষ্টানে এ সফলতার কথা তুলে ধরা হয়।

এনজেএল ফাউন্ডেশনের সদস্য সচিব এডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্টানে এই অপারেশনের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান গলা ও হেড নেক সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা: নূরুল হুদা নাঈম, সিলেটের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক দের প্রশ্নের জবাব ও তাদের সঙ্গে মতবিনিময় করেন ডা: নাঈম।

অনুষ্ঠানে এনজেএল ইএনটি সেন্টার এন জে এল ফাউন্ডেশনের উদ্যোগে ৫ জন গরীব অসহায় রোগীর কানের পর্দা বিনা মূল্যে অপারেশন করেন ডা. নূরুল হুদা নাঈম।

উল্লেখ্য, প্রতি বছর ৩০ ডিসেম্বর ১০ জন রোগীর কানের পর্দার অফারেশন বিনামূল্যে করে দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.